• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মিশ্র অনুভূতি নিয়ে বার্সা অধ্যায় শেষ করলেন জাভি

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২৭ মে, ২০২৪

 

জয় দিয়ে মৌসুম শেষ করল বার্সেলোনা। লা লিগায় সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। শিরোপাহীন থাকায় মৌসুমজুড়ে অবশ্য গর্ব করার মতো অবশ্য কিছু নেই তাদের। তবে কোচ জাভি হের্নান্দেসকে বিদায় বেলায় ঠিকই জয় উপহার দিয়েছে।

Advertisements

গত শুক্রবার বরখাস্তের নোটিশ পাওয়া জাভির এটাই ছিল বার্সার হয়ে শেষ ম্যাচ। যদিও তিনি ক্লাব ছাড়ছেন মিশ্র অনুভূতি নিয়ে। ৪৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমার মনে হয় না, কাজের যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে। গত বছর ডাবল (লা লিগা ও সুপার কাপ) জিতলেও এ বছর আমাদের পারফরম্যান্স সেই পর্যায়ে ছিল না। আমি মিশ্র অনুভূতি নিয়ে ক্লাব ছেড়ে যাচ্ছি। কারণ এই মৌসুমে শিরোপা না জিতলেও আমাদের পরিশ্রম ছিল ইতিবাচক। আমি এখনো মনে করি আমরা সঠিক পথে ছিলাম। ‘

সেভিয়ার মাঠে মাত্র ১৫ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। যদিও প্রথমার্ধেই সমতায় ফেরে সেভিয়া। তবে ৫৯ মিনিটে ফারমিন লোপেসের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

২০২১ সালে রোনাল্ড কোমানকে হটিয়ে জাভিকে কোচ হিসেবে এনেছিল বার্সা। তার অধীনে ১৪২ ম্যাচ খেলে ৮৯ ম্যাচে জয় পেয়েছে কাতালানরা।


আরো খবর