• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কেনা পশুর বদলে অন্য পশু দিয়ে কোরবানি করা যাবে?

ধর্ম ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২৭ মে, ২০২৪

কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি কোরবানির পশু কেনার পর সেটি নিজের জন্য রেখে দিতে চায়, কিংবা এ বছর রেখে দিয়ে পরের বছর কোরবানি করার নিয়ত করে এবং এ বছর এই পশুর পরিবর্তে অন্য কোনো পশু কোরবানি করে, তাহলে তা তার জন্য জায়েজ হবে।

Advertisements

কারণ, কোরবানির পশু নিজের জন্য রাখা জায়েজ। তাই এই পশু থেকে উপকার অর্জন যেমন দুধ খাওয়া এবং প্রসব হওয়া বাচ্চা রেখে দেওয়া— ইত্যাদি সবই জায়েজ।

তবে এক্ষেত্রে অবশ্য এ বিষয়টি খেয়াল রাখতে হবে, কোরবানির জন্য প্রথমেই নির্ধারিত পশুটি রেখে দ্বিতীয় যেই পশুটি কোরবানির নিয়ত করা হয়েছে, তা প্রথম পশুর সমমানের, বা তার চেয়ে উত্তম হতে হবে।

যদি এর থেকে কম মূল্যের হয়, তাহলে প্রথমটির থেকে দ্বিতীয়টির মূল্য যত টাকা কম হবে, তা দান করে দিতে হবে।

কিন্তু কোরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি যদি কোরবানি করার জন্য পশু কিনে, তাহলে তার জন্য এই কোরবানি করা আবশ্যক। তাই হুবহু সেই পশুটি কোরবানি করা তার উপর আবশ্যক। সেই পশুটি রেখে দেওয়া তার জন্য জায়েজ হবে না।

আর এ ব্যক্তি যদি এ বছর আর কোরবানি করতে না চান, তাহলে তার জন্য কোরবানির দিন পার হওয়ার পর পশুটিকে দান করে দেওয়া আবশ্যক। তা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না।


আরো খবর