• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ
গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ

গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার বাদ আসর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিমাসে ৩৬ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রতিমাসে ২১ জন প্রতিবন্ধীদের হাতে নিয়মিত মাসিক ভাতা তুলে দেওয়া হয়।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের কল্যাণে যে কোনো উদ্যোগই প্রশংসনীয়। আন-নাস্তা’ঈন ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে, যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজেম হোসেন, আব্দুর রহমান মাস্টার ও মোঃ তরু ইসলাম। তারা ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো সম্ভব। আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, তাদের উদ্দেশ্য হলো আল্লাহর সাহায্যে মানুষের সেবায় কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।


আরো খবর