• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
রাজশাহী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
রাজশাহী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

রাজশাহী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ইসলামিক কালচারাল ফোরাম (আইসিএফ)-এর উদ্যোগে এবং কলেজ প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন হয়। অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় হৃদয় ছোঁয়া নাত। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে স্বাগত বক্তব্য রাখেন আইসিএফ উপদেষ্টা ও আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রাকিব।

Advertisements

ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর মনে হয়, জীবনটাকে আরও শৃঙ্খলিতভাবে গড়ার চেষ্টা করা দরকার। কেবল পড়াশোনা নয়, ভালো মানুষ হওয়ার দায়িত্বও আমাদের। অন্য এক শিক্ষার্থী যোগ করে বলেন, আজকের আলোচনায় শুনলাম যৌবনকালই চরিত্র গঠনের সময়। এটা আমাদের জন্য বিশাল শিক্ষা। আমরা চাই নিজেদের জীবন ইসলামের আলোয় সাজাতে।

আলোচনায় মুখ্য বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান বলেন, যুব সমাজের জীবনযাপন হতে হবে শৃঙ্খলাপূর্ণ। নিয়মিত নামাজ, কোরআনের শিক্ষা ও রাসুল (সা.)-এর জীবনদর্শন অনুসরণ ছাড়া সঠিক পথে থাকা সম্ভব নয়। তিনি সতর্ক করে দেন নৈতিক অবক্ষয় আজকের প্রজন্মকে গ্রাস করছে। এর প্রতিষেধক হতে পারে শুধু শরীয়তনিষ্ঠ জীবনব্যবস্থা। তিনি আরো জানান, বাংলাদেশের তরুণ প্রজন্ম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। নৈতিক অবক্ষয়, ভোগবাদী সংস্কৃতি আর অসংযমের এই সময়ে এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে জাগায় আত্মপরিচয়ের বোধ।

আলোচনা সভায় উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের অনুভূতিই অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে কলেজ অধ্যক্ষ বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে ইসলামের সত্যিকারের বার্তা পৌঁছে দেওয়া। আমরা যদি বিদ্বেষ, হিংসা ও অন্যায় থেকে নিজেদের বিরত রাখতে পারি এবং আজকের আলোচনার শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তবে এ অনুষ্ঠানই হবে সফল।

দিনব্যাপী এই আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন এবং পুরস্কৃত হন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হলেও শিক্ষার্থীদের মনে বয়ে যায় অনুপ্রেরণার জোয়ার।


আরো খবর