• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বৈঠক মোদির

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৬ মে, ২০২৪

প্রবল ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রভাবে করণীয় নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় বিষয়ক এ বৈঠকে সভাপতিত্ব করেন মোদি।

Advertisements

আজ মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি স্থান দিয়ে প্রবল এ ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের মোংলার পাশ দিয়ে ঘূর্ণিঝড়টি যাবে।

বাংলাদেশ ও উপকূলে যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তখন এটির গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর ঝড়টির ঝড়ো বাতাসের গতি থাকবে ১৩৫ কিলোমিটার।

 

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে এবং এটি আরও উত্তরে সরতে থাকবে এবং ঘূর্ণিঝড়টির মূল আঘাত হতে পারে বাংলাদেশের মোংলা।

গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় নিম্নচাপ, গতকাল দুপুরে এটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এরপর সন্ধ্যায় রূপ নেয় ঘূর্ণিঝড়ে। রোববার সকালে এটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে প্রবল এ ঘূর্ণিঝড়টি।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় আজ রাত থেকে বৃষ্টি শুরু হবে। কাল সারা দিন এই বৃষ্টি থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে।

রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


আরো খবর