• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ফাইনালে ব্যাটিংয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৬ মে, ২০২৪

ফাইনালের টসের পরেই হাসি দেখা গেল সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের মুখে। আগে ব্যাট করার ক্ষেত্রে তার দলের জুড়ি মেলা ভার। আইপিএলের ফাইনালে সেটাই হচ্ছে। টসের ভাগ্য নিজের পাশে পেয়েছেন। টস জিতে ব্যাট নিতে ভুল করেননি তিনি। ফাইনালে আগে ব্যাট করছে হায়দরাবাদ।

Advertisements

 

টসের পর দুই অধিনায়কের ভাষ্য ছিল দুই রকম। রাতে শিশিরের প্রভাব কম থাকবে উল্লেখ করে প্যাট কামিন্স জানিয়েছেন, এমন পিচে রান দেখতে চান তিনি। তার টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই ছিল তার। অন্যদিকে কলকাতা অধিনায়কের বক্তব্য, এলিমিনেটরের তুলনায় ভিন্ন পিচ এটি। টস জিতলে তিনি বোলিং করার পক্ষেই ছিলেন।

দুই দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশে কোনো প্রকার পরিবর্তন আনেনি। অবশ্য হায়দরাবাদ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আব্দুস সামাদের পরিবর্তে মূল একাদশে আছেন শাহবাজ আহমেদ।

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), হার্ষিত রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, এনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), জয়দেব উনাদকাট, ভুবনেশ্বর কুমার ও থাঙ্গারাসু নটরাজন।

ইমপ্যাক্ট প্লেয়ার- আব্দুল সামাদ/উমরান মালিক


আরো খবর