• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভারতে চলন্ত বাসে আগুন লেগে ৯ জন নিহত 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত ৬০ জন আরোহী ছিলেন। তারা সবাই পাঞ্জাবের বাসিন্দা। এই পুণ্যার্থীরা উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা সেরে বাড়ি ফিরছিলেন।

Advertisements

যাত্রাপথে হরিয়ানার নুহ এলাকার কাছে আসলে বাসটিতে আগুন লাগে। এক মোটরসাইকেল চালক বাসটির পেছনদিকে আগুন দেখে বাসচালককে সতর্ক করার পর চালক বাসটি থামিয়ে দেন।

বাসটির বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, রাত প্রায় দেড়টার দিকে বাসের পেছন দিকে ধোঁয়ার গন্ধ পেয়েছিলেন তারা। এক যাত্রী এনডিটিভিকে বলেন, আমরা বাসের পেছনে গিয়ে জানালা ভেঙে অনেককে বের করে নিয়ে আসি, কিন্তু ততক্ষণে আগুন অনেক তীব্র হয়ে ওঠে। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু তারা আসতে অনেক দেরি করেছে।

স্থানীয়দের অভিযোগ বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার তিন ঘণ্টা পর দমকল কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বলে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার সংবাদমাধ্যমকে জানান, ছয়জন নারী ও তিনজন পুরুষসহ মোট ৯ জন নিহত হয়েছেন। ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল।


আরো খবর