• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসরায়েলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

গাজার দক্ষিণের শহর রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে একটি চিঠির মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করেছেন ১৩টি দেশ।

Advertisements

এছাড়া অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে সেই চিঠিতে।

যুক্তরাষ্ট্র ছাড়া জি-৭ দেশগুলোর অন্য সব সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করে এবং চিঠিটি গত বুধবার (১৬ মে) ইসরায়েলি মন্ত্রিসভায় পাঠায়।

শুক্রবার (১৭ মে) রাতে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  জি-৭ দেশগুলো কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা ওই চিঠিতে স্বাক্ষর করেন।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে পাঠানো ওই চিঠিতে, মন্ত্রীরা রাফাতে বড় ধরনের সামরিক আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে আশঙ্কা প্রকাশ করেন এটি বেসামরিকদের জন্য ‘বিপর্যয়কর’ পরিণতি বয়ে আনবে।

এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিংসহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ও ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

চিঠিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে গাজায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ত্রাণকর্মীদের নির্বিঘ্নে কাজ করতে দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।


আরো খবর