• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করল ভারত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ১০ মে, ২০২৪

প্রেসিডেন্ট মুইজ্জুকে দেখা হয় চীনপন্থী নেতা হিসেবে। মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহারে তিনি ১০ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।৯০ জনের মতো ভারতীয় সেনা মালদ্বীপে অবস্থান করছিলেন। গত বছর নির্বাচনী প্রচারাভিযানে মুইজ্জুর অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল এ সেনাদের ভারতে ফেরত পাঠানো।

Advertisements

মালদ্বীপের প্রেসিডেন্ট অফিসের প্রধান মুখপাত্র হিনা ওয়ালিদ নিউজ পোর্টাল সান.এমভিকে নিশ্চিত করেন, ভারতীয় সেনাদের সর্বশেষ ব্যাচ প্রত্যাহার করা হয়েছে। এ দফায় কতসংখ্যক ভারতীয় সেনা মালদ্বীপ ছাড়ল, সে সংখ্যা তিনি জানাননি।

এ সংখ্যা পরে জানানো হবে বলেও যোগ করেন তিনি।

ভারতের উপহার দেওয়া দুটি হেলিকল্পটার ও একটি ডর্নিয়ার উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সেনারা মালদ্বীপে অবস্থান করছিল।

এর আগে মালদ্বীপ সরকার জানায়, এ সেনাদের ৫১ জনকে ৬ মে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপ ৮৯ ভারতীয় সেনার উপস্থিতির কথা এর আগে জানিয়েছিল।


আরো খবর