• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবিতে বিড়ালের র‌্যাম্প শো

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ৩ জুন, ২০২৩

আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে র‌্যাম্প শো করতে দেখেছি। তবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এবারে ব্যাতিক্রমি এক র‌্যাম্প শো। এখানে ।সুষ্ঠিত হয়েছে বিড়ালের র‌্যাম্প শো। শনিবার রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচার ক্লাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক সূত্র জানায়, বিড়ালের র‌্যাম্প শোতে অংশ নিতে ৭০ প্রতিযোগী রেজিস্ট্রেশন করে। ফলাফলের ভিত্তিতে ছয় বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। র‌্যাম্প শো শেষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
দেখা যায়, র‌্যাম্প শোতে অংশ নেওয়া বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়।। চোখে সানগ্লাস, গায়ে শাড়ি, গলায় বিভিন্ন রঙের ফিতা, মাথায় টুপি, কোমরে বেল্ট ও মুকুট পরিয়ে বিড়ালকে প্রদর্শন করতে দেখা যায়।
আয়োজক কমিটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, প্রথমবারের মতো বিড়ালের র‌্যাম্প শোর আয়োজন করেছি। রাজশাহীতে যারা বিড়াল পোষেন তাদের নিয়ে মিলনমেলার আয়োজন করাই ছিল আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি ড. মোইজুর রহমান, এগ্রিকালচারাল ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।#


আরো খবর