• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

১৪ মে নিজ আসনে মনোনয়নপত্র জমা দেবেন মোদি

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

জানা গেছে, আগামী ১৪ মে নিজের আসন থেকে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

বারাণসী শহরের বিজেপি সভাপতি বিদ্যাসাগর রায় জানান, ১৩ মে নিজের সংসদীয় আসন বারাণসীতে যাবেন প্রধানমন্ত্রী। ওইদিন একটি রোড শোয়ে অংশ নেবেন তিনি। পরদিন ১৪ তারিখ নিজের মনোনয়নপত্র জমা দেবেন মোদি।

Advertisements

বারাণসীতে এবার মোদির প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই। এ আসনে বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রার্থী আথার জামাল লাড়ি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। ১ জুন সপ্তম অর্থাৎ শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসী আসন থেকে জয় পেয়ে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব পান মোদি। ওই নির্বাচনে তার মূল প্রতিপক্ষ ছিলেন আম আদমি পার্টির (আপ) প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। তাকে তিন লাখ ৭১ হাজার ৭৮৪ ভোটে পরাজিত করেন মোদি। মোদির আগে অর্থাৎ ২০১৪ সালের আগে আসনটি ছিল জ্যেষ্ঠ বিজেপি নেতা মুরলী মনোহর যোশির।

২০১৯ সালের নির্বাচনেও ওই কেন্দ্র থেকেই দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হন মোদি। সেবার চার লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটে পরাজিত করেন সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে।

ভারতের ৫৪৩ আসনে নির্বাচন হচ্ছে সাত ধাপে। ভোট শুরু হয় ১৯ এপ্রিল। শেষ হবে ১ জুন। ৪ জুন ভোটের ফল ঘোষণা হবে।


আরো খবর