• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৫ মে, ২০২৪

গত ২০ এপ্রিল ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকায় আসার কথা ছিল। সে অনুযায়ী দুই পক্ষ প্রস্তুতিও নিয়েছিল। তবে অনিবার্য কারণে সে সফর স্থগিত করা হয়। এখন নতুন করে সফরের তারিখ নির্ধারিত হলো।

Advertisements

ভারতে ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ১ জুন পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।

সফর নিয়ে ঢাকা-দিল্লি উভয়পক্ষ প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যেই বিনয় মোহন কোয়াত্রার এ সফর। ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন বিনয় মোহন কোয়াত্রা। তিনি গত বছর ফেব্রুয়ারিতে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এবার দ্বিতীয় দফায় ঢাকায় আসছেন।


আরো খবর