• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

১৭ রোগীকে হত্যার দায়ে মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৪ মে, ২০২৪

আদালতকে বলা হয়েছে, তিনি ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে পাঁচটি হাসপাতালে চিকিৎসার সময় কমপক্ষে ১৭ জন রোগীর মৃত্যুর জন্য দায়ী ছিলেন।

Advertisements

পেনসিলভানিয়ার ৪১ বছর বয়সী নার্স হেদার প্রেসডি তিনটি হত্যার এবং ১৯টি হত্যার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রেসডির বিরুদ্ধে ২২ জন রোগীকে অত্যধিক পরিমাণে ইনসুলিন দেওয়ার অভিযোগ আনা হয়। বেশিরভাগ রোগী ডোজ গ্রহণের পরেই বা কিছু পরে মারা যায়। তার অপচিকিৎসায় মারা যাওয়া রোগীদের বয়স ছিল ৪৩ থেকে ১০৪ বছর।

ইনসুলিনের ওভারডোজের কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হার্টবিট বাড়াতে পারে এবং এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে।

দুই রোগীকে হত্যার জন্য তাকে গত বছরের মে মাসে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছিল এবং পুলিশ তদন্তে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হয়।

ভুক্তভোগীদের পরিবার আদালতকে বলেছে, খুনি নার্স তার অসুস্থ এবং বয়স্ক রোগীদের সঙ্গে ‘ভগবানের খেলা করার চেষ্টা করেছিল’। যার ফলে সবাইকে মরতে হয়েছে।

আদালতে তিনি দোষ স্বীকার করেন। তার একজন আইনজীবী তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি দোষ স্বীকার করছেন, প্রেসডি উত্তর দেন, কারণ আমি দোষী।

নিহতের পরিবারের একজন সদস্য আদালতকে বলেছেন, ওই নার্স অসুস্থ নয়, পাগলও নয়। তিনি মন্দলোক সে আমার বাবাকে হত্যা করেছে। তার মুখ দেখা মানে শয়তানের মুখের দিকে তাকালাম।

প্রেসডি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নার্সিং হোমে অসংখ্য কাজ করেছেনপ্রাথমিক অভিযোগের পর তার লাইসেন্স স্থগিত করা হয়।


আরো খবর