• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পাকিস্তান দলে ফিরলেন হাসান-রউফ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সময়টা ব্যস্ততার মধ্যেই কাটবে পাকিস্তানের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

Advertisements

দুটো সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজানো হবে।ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছেন হারিস রউফ। এছাড়া দেড় বছর পর দলে ফেরানো হয়েছে হাসান আলীকে। সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে মাঝখানে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান, আজম খান ও ইরফান খান। তবে আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে তাদের।

এ প্রসঙ্গে নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘রিজওয়ান, হারিস, ইরফান ও আজমকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের স্কোয়াডে নেওয়া হয়েছে কারণ আমরা আশা করছি আয়ারল্যান্ড সিরিজে ফিট হয়ে উঠবে তারা। ‘

নিউজিল্যান্ডের সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার উসামা মির ও ফাস্ট বোলার জামান খান। আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ মে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ২২ মে থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। অবশ্য ২৫ মের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আজম খান, আবরার আহমেদ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।


আরো খবর