• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কেএনএফ সংশ্লিষ্টতায় রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে ভান নুন নোয়াম বমকে (৩৩) বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisements

মঙ্গলবার (২৩ এপ্রিল) বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান ভান নুন নোয়াম বম। পার্বত্য এলাকার কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে ছাত্রলীগের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র ও টাকা লুটের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সোমবার (২২ এপ্রিল) বিকেলে রুমা সদর থেকে ভান নুন নোয়ামসহ সাতজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

পরে মঙ্গলবার (২৩ এপিল) কঠোর পুলিশি পাহারায় তাদের রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আদালতের বিচারক এ এস এম এমরান তাদের জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।


আরো খবর