• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় আসামী লিমন মিয়া (৩৪) মৃত্যদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

Advertisements

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ পিপি আলী আশরাফ মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। তিনি ছুরিকাঘাতে বিচারকের ছেলে তাওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যার পাশাপাশি বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি আহত হয়। ধস্তাধস্তির সময় হামলাকারী লিমন মিয়াও আহত হন। পরে বিচারকের স্ত্রী ও লিমন মিয়াকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহমান।
এজাহারে বলা হয়, আসামি পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই মামলায় আজ রায় ঘোষণা করেন।
তিনি বলেন, আসামী লিমন মিয়াকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও তিন লক্ষ টাকা জরিমান অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

 


আরো খবর