• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আ.লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে : ফারুক

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের ক্ষমতা আজ জনগণের ওপরই ব্যবহার করা হচ্ছে।

Advertisements

সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আপনারা (আওয়ামী লীগ) রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করে শেষ করে দেবেন, এটা দেশের জনগণ মানবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করে জয়নাল আবেদিন ফারুক বলেন, আপনারা শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করেন। কিন্তু নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। কোন সেক্টরে যুদ্ধ করেছেন, একবার দেশের জনগণের সামনে বলুন।

ওবায়দুল কাদের একজন বড় দলের নেতা, তার কথা সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেন ফারুক। তিনি বলেন, আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না।

আওয়ামী লীগ প্রতিবেশী দেশের ওপর আস্থা রেখে দেশের জনগণের মানবাধিকার হরণ করছে উল্লেখ করে ফারুক বলেন, গণতন্ত্র হত্যা করবেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিকে ধ্বংস করবেন এটা সম্ভব হবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ. সালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কল্পনা রায় প্রমুখ।


আরো খবর