• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এভারেস্টে রেকর্ড গড়তে চাওয়া ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৯ মে, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

Advertisements

শরীরে পেসমেকার নিয়ে এশিয়ার প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়তে চাওয়া ভারতীয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মৃত্যু হয় বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের বেজ ক্যাম্পে অসুস্থ হয়ে পড়া সুজান লিওপোলডিনা জেসাসের।
নেপাল পর্যটন অধিদপ্তরের পরিচালক যুবরাজ খাটিওয়াড়া জানান, এভারেস্টের বেজ ক্যাম্পের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার অনুশীলনের সময় জটিলতায় ভুগছিলেন সুজান। তাকে সলুখুম্বু শহরের লুকলায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
খাটিওয়াড়া জানান, অনুশীলনের সময় স্বাভাবিক গতি না থাকায় এভারেস্টের চূড়ায় ওঠার মিশন বাদ দিতে বলা হয়েছিল ৫৯ বছর বয়সী সুজানকে, কিন্তু সুজান দৃঢ়ভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ওই পর্বতারোহীর ভাষ্য ছিল, ৮ হাজার ৮৪৮ মিটার শৃঙ্গে ওঠার অনুমতির জন্য প্রয়োজনীয় অর্থ দিয়েছেন তিনি। তাকে শীর্ষে উঠতে হবে।
পর্বতারোহনের আয়োজক সংস্থা গ্লেসিয়ার হিমালয়ান ট্রেকের চেয়ারম্যান ডেন্ডি শেরপা জানান, এভারেস্টের বেজ ক্যাম্পের সামান্য ওপরে ৫ হাজার ৮০০ মিটার উঁচুতে উঠেছিলেন সুজান। তাকে বুধবার সন্ধ্যায় জোর করে উড়োজাহাজে করে লুকলা শহরের হাসপাতালে ভর্তি করা হয়।
সুজানকে উদ্ধারে হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছিল বলেও জানান ডেন্ডি।


আরো খবর