• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মার্কিন রাষ্ট্রদূতের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৭ জুন, ২০২৬
মার্কিন রাষ্ট্রদূতের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন
মার্কিন রাষ্ট্রদূতের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন। বুধবার সকাল ৯টায় তিনি রাজশাহী থেকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ প্রাঙ্গণে পৌঁছান।

Advertisements

সফরকালে রাষ্ট্রদূত ঐতিহাসিক সোনামসজিদ, তোহাখানা মসজিদ ও হযরত শাহ নেয়ামতুল্লাহর মাজারসহ প্রাচীন গৌড়ের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। এলাকার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ দেখিয়ে তিনি নিজেই বেশ কিছু ছবি ধারণ করেন। এরপর তিনি সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বেলা ১১টার দিকে পরিদর্শন শেষে তিনি সড়কপথে রওনা হন। স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপরিচিত করতে বড় ভূমিকা রাখবে।


আরো খবর