• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরও ১ সপ্তাহ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

শনিবার (২০ এপ্রিল) দুপুরে সাভার সিআরপি নার্সিং কলেজের ভবন উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

Advertisements

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল বলেন, আমাদের কিছু নির্দেশনা আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সব জায়গায় দেওয়া হবে। আর বাকি নির্দেশনাগুলো আজকেই চলে যাবে। স্কুলও বন্ধ হয়ে যাবে।

স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমে বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া আমার প্রথম চ্যালেঞ্জ। প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সকে, কমিউনিটি ক্লিনিককে উন্নত করতে হবে যেন সাধারণ মানুষ গ্রামেই চিকিৎসা পান।

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ড সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি আমরা তদন্ত করতে বলেছি। আজকেই তদন্ত করা হবে।

সেখানে আরও উপস্থিত ছিলেন সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আরো খবর