• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

একাধিক দেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরের প্রস্তুতি চলছে। আগামী ২৪ এপ্রিল তার থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে। সেখান থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে তিনি দেশে ফিরবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফর নিয়ে আলোচনা চলছে।

Advertisements

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো জানিয়েছে, ভারতের জাতীয় নির্বাচনের পরপরই আগামী জুনে ভারত সফরে যেতে পারেন শেখ হাসিনা। এরপর জুলাইয়ে তিনি চীন সফর করতে পারেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

ব্যাঙ্কক থেকে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।


আরো খবর