• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিএনপি-জামায়াত পাহাড়ি সন্ত্রাসীদের উসকানি দেওয়ার চেষ্টা করছে

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পাহাড়ি সন্ত্রাসীদের নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে বিএনপি-জামায়াত।

Advertisements

তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি ডাকাতদের বিদেশি শক্তি হিসেবে মনে করে তা করতে পারে। আমরা তাদের চোর ডাকাত ও সন্ত্রাসী হিসেবেই দেখি। এই সন্ত্রাসীরা বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (৮ এপ্রিল) শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চায় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। এরা চায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করতে। এই অপশক্তি এখনো বাংলাদেশকে পিছে টেনে ধরার জন্য দেশরত্ন শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডকে নানাভাবে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের বাংলাদেশের মানুষ সক্ষমতার জায়গায় যাক, এটা তারা চায় না।


আরো খবর