• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অটিজম শিক্ষার্থীদের দেখভালে একাডেমি হচ্ছে: শিক্ষামন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে।ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজের ডিজাইন প্রধানমন্ত্রী দেখেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সেখান থেকে আমাদের সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রস্তুত করা হবে। সেখানে শুধুমাত্র অটিজম শিক্ষার্থীদের দেখাশোনা হবে তা না। শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হবে। যারা প্রশিক্ষণ পাবেন তারা সেখান থেকে মাস্টার ট্রেইনার হবেন। তারা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের অটিস্টিক সন্তানদের কীভাবে মূল ধারায় আনা যায় সে লক্ষ্যে কাজ করবেন। যাতে তারা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সে ব্যবস্থা করবেন।

Advertisements

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নতুন শিক্ষাক্রমের মাধ্যমে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারাও উপলব্ধি করতে পারবেন। দলগত কাজ করলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা দ্রুত মূল ধারায় ফিরতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রশিক্ষিত শিক্ষকের অত্যন্ত প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, আগে যে পদ্ধতি ছিল তা অটিজম শিক্ষার্থীদের জন্য আরও চাপের ছিল। বর্তমানে নতুন কারিকুলামের মাধ্যমে আমাদের অটিজম শিশুরা আরও বেশি শিখতে পারবে।

তিনি আরও বলেন, বিশ্ব অটিজম শুধু পালন নয়, প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সমাজের সর্বস্তরে অটিস্টিক শিশুদের বিষয়ে সচেতনতা ও তাদের অধিকারের প্রশ্নে সবার দায়িত্বশীল হতে হবে। যারা অটিস্টিক তাদের আগে সামাজিকভাবে গুটিয়ে রাখা হতো। তবে এখন তাদের নিয়ে আজ এ দিবস পালন এটা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি। আমাদের সন্তানদের মধ্যে যারা অটিস্টিক তাদের দায়িত্ব আমাদের নিতে হবে। তাদের চাহিদা আমাদের বুঝতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।


আরো খবর