• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ধামইরহাটে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
ধামইরহাটে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন
ধামইরহাটে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে টানা তৃতীয় বারের মত বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ধামইরহাট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  মো. শাহজাহান কবির। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থিতিতে ৩শত শিক্ষকের কন্ঠভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর ২ টায় ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে নওগাঁ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কণ্ঠভোটে তৃতীয় বারের মত আবু ইউসুফ বদিউজ্জাামান বকুল সভাপতি ও শাহজাহান কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির গঠন করে জেলা কমিটিতে প্রেরণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক আবু সালেহ।
নব-নির্বাচিত সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির পৃথক বক্তব্যে জানান, ‘শিক্ষকতার চাকুরীকালীন সময় ধামইরহাট তথা শিক্ষক সমাজের কল্যাণে আমরা নিজেদের উৎস্বর্গ করে দিতে চাই।’
ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম জানান, নতুন কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি।
আরএস/এসএস


আরো খবর