• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড

বিশ্ববাজারে সোনার দাম সোমবার (২২ নভেম্বর) সর্বোচ্চ রেকর্ড হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনায় সোনার দামে এই বৃদ্ধি দেখা গেছে।

Advertisements

সোমবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ব্যাপারে ক্রমশ আশাবাদী হয়ে উঠছেন।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুসারে, মার্কিন শ্রমবাজারের দুর্বলতা এবং মুদ্রাস্ফীতি হ্রাসের ফলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরও সহজ করার সুযোগ দেওয়া হয়েছে।

ভূ-রাজনীতি, বাণিজ্য উত্তেজনা, আগামী বছর সুদের হার কমার সম্ভাবনাসহ কারণে চলতি বছর সোনার দাম ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত অক্টোবরের শেষের দিকে সোনার দামে বড় পতন দেখা দেয়। সে সময় সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৩০.৪০ ডলারে নেমে আসে। যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন।


আরো খবর