• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ৩১ অক্টোবর

তথ্যবিবরণী
সর্বশেষ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ৩১ অক্টোবর
রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ৩১ অক্টোবর

বিগত দিনের তুলনায় আরও বেশি সময় ও বড় পরিসর নিয়ে শুরু হতে চলেছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে রাজশাহী কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হবে ৩১ অক্টোবর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে সোমবার বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।

Advertisements

সভার সিদ্ধান্ত অনুসারে, ছুটির দিন বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল থেকেই। এবারের মেলায় স্টল থাকবে ৭০টির অধিক। ইতোমধ্যে ৬৫টি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে মর্মে নিশ্চিত করেছে জাতীয় গণগ্রন্থাগারের প্রতিনিধি।

সভায় আরও জানানো হয়, মেলার দিনগুলোতে প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার, থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সেরা তিনটি স্টল পাবে বিশেষ পুরস্কার। এছাড়া মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানি, মেডিকেল টিমসহ সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে রাজশাহীর সর্বসাধারণকে মেলায় আসার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


আরো খবর