• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নতুন সভাপতি জিসান, সম্পাদক মাহাদি

রাবি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নতুন সভাপতি জিসান, সম্পাদক মাহাদি
আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নতুন সভাপতি জিসান, সম্পাদক মাহাদি

নেত্রকোনা আবু আব্বাছ কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন জিসানকে সভাপতি ও সাজ্জাদ হোসেন মাহাদিকে সাধারণ সম্পাদক করে  ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
গত শুক্রবার (০৮ আগস্ট) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হলেন শাহারিয়া আহম্মেদ জেসান।
এদিকে ৩০ দিনের মধ্যে আবু আব্বাছ কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ প্রদান করেন।
কমিটি ঘোষণার পর নেত্রকোনা আবু আব্বাছ কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিম-১৫ ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মো:আনোয়ারুল হক সাহেব এবং জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেন আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
আবু আব্বাছ কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন জিসান বলেন, শিক্ষার্থীদের অধিকার ও মতামতকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সাথে একটি শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমার অঙ্গীকার। বিগত জেলা ছাত্রদলের সদস্য ছিলাম, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার ফলে দল যে মূল্যায়ন করেছে অতীতের ন্যায় ইনশাআল্লাহ সবসময় অটুট থাকব।


আরো খবর