• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আন্দোলনে নিহতের ঘটনায় তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নিহতের ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি।

Advertisements

মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই চিঠি পৌঁছে দেন।

আমীর খসরু বলেন, একটি অবৈধ সরকারের অধীনে দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেসব হত্যাযজ্ঞ হয়েছে, নাগরিকদের যে হত্যা করা হয়েছে তা উম্মোচনের প্রয়োজন রয়েছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে তা জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে কেউ এরকম সাহস না করে। যাতে নিজের দেশের নাগরিকদের হত্যা করে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা কারও মধ্যে না জাগে। তাই এ ধরনের ঘটনায় পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরা অন্তবর্তী সরকারকেও অনুরোধ করেছি তারা যেন জাতিসংঘকে বলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার তদন্ত হবে। গণহত্যা হয়েছে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়। একটা তদন্তের প্রয়োজন আছে। এর মানে এমন নয় যে দেশের যে আইন আছে সেটার সঙ্গে এটা সাংঘর্ষিক। দেশে অভ্যন্তরে যেটা হবে সেটা তো ভিন্ন বিষয়।

তিনি বলেন, এই তদন্তের মাধ্যমে যদি প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারি তাহলে আবারও দেশে স্বৈরাচার সরকার গুম-খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। আমরা চিরতরে এর অবসান চাই।


আরো খবর