• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কিছুক্ষণের মধ্যেই জামায়াত-শিবিরি নিষিদ্ধের প্রজ্ঞাপন: আইনমন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কিছুক্ষণের মধ্যেই জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন প্রকাশ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

Advertisements

তিনি বলেন, জামায়াতে ইসলামী-ছাত্রশিবিরকে নিষিদ্ধ সক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ফাইল আবার সেখানে ফেরত পাঠানো হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা জানান।

আনিসুল হক বলেন, গত পরশু ১৪ দলের একটি সভা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে। এটার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এ নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।

‘যে কারণে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে, এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে দেবে। ’

তিনি বলেন, সরকার এ সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ করলো এবং এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। এটাই আমাদের সিদ্ধান্ত, আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।


আরো খবর