• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রেমিট্যান্সে শাটডাউনের ধাক্কা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের কারণে ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি দেখা মেলে ইন্টারনেট ব্লাকআউট। এমন পরিস্থিতিতে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা লাগে।

Advertisements

আন্দোলনকালীন সময়ে প্রবাসী আয় নেমে আসে অর্ধেকে। প্রবাসী আয় কমে যাওয়ার ধাক্কা লাগে দেশের অর্থনীতিতে। এই নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে প্রয়োজনে বেশি দামে হলেও রেমিট্যান্স সংগ্রহের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার (২৯ জুলাই) প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে প্রথম ১৩ দিনে আসে ৯৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে ৪৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দাঁড়ায় ১৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলারে।

এ হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। এটি আগের মাসের (জুন) চেয়ে কম। জুনে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুলাইয়ের প্রথম ১৩ দিন প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার। ১৪ জুলাই থেকে ২৭ জুলাই সময়ের মধ্যে এ হিসাব নেমে প্রতিদিন প্রবাসী আয় দাঁড়ায় ৪ কোটি ২০ লাখ ৫৭ হাজার ৮৫৭ ডলারে।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যার পর থেকে সারা দেশে পুরোদমে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ইন্টারনেট ব্লাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাতে পারেননি। এরই প্রভাব পড়ে পুরো মাসের প্রবাসী আয়ে।

প্রবাসীরা এক ডলারের বিপরীতে ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা পেয়ে থাকেন। এর সঙ্গে প্রণোদনা পান ২ দশমিক ৫০ শতাংশ হারে। জানা গেছে, শিক্ষার্থীদের কোট সংস্কার আন্দোলনের কারণে প্রবাসী আয় কিছু কমার আশঙ্কার কারণে তুলনামূলক বেশি দামে হলে প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলোকে মৌখিকভাবে প্রবাসী আয় সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আরো খবর