• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরও ৫ দিনের রিমান্ডে জহির উদ্দিন স্বপন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও রিমান্ড আবেদন করা হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ৫ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে।

Advertisements

শনিবার (২৭ জুলাই) ৫ দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

এর আগে গত ২১ জুলাই ইউনাইটেড হাসপাতাল থেকে ডিবি পুলিশের একটি দল চিকিৎসাধীন অবস্থা থেকে বিএনপির এই নেতাকে তুলে নেয়। পরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সেতু ভবনে হামলার ঘটনায় বনানী থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।

নতুন করে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে হামলা মামলায় রিমান্ড আদেশ দেওয়ায় আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে পুলিশি রিমান্ডে নেওয়া হলো।

উল্লেখ্য, কার্ডিয়াকজনিত সমস্যার জন্য জহির উদ্দিন স্বপন হাসপাতালে ভর্তি হন। গত ২২ জুলাই তার এনজিওগ্রাম করার তারিখ নির্ধারিত ছিল।


আরো খবর