• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আমাদের কর্মকর্তা-কর্মচারীদের আর্তনাদেও পাত্তা দেয়নি ওরা: আব্দুর রহমান

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

মৎস্য-প্রাণিসম্পদ অফিসে অগ্নিসংযোগ ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের আর্তনাদেও ওরা (নাশকতাকারীরা) পাত্তা দেয়নি।

Advertisements

জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা। এ সময় তিনি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চালানো তাণ্ডব, সাভার-রংপুরের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ে আগুন ও এ বিষয়ে করণীয় নিয়ে কথা বলেন।

গত কয়েক দিনের সহিংসতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের সাভারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিস ভেঙে চুরমার করা হয়েছে। ভবনে ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়েছে। মোট কথা সেখানে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। অসহায়ের মতো আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আর্তনাদ করেছে, ওরা (নাশকতাকারীরা) সেটা পাত্তা না দিয়ে অফিস পুড়িয়ে দিয়েছে।

ক্ষয়ক্ষতি কেমন হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করা সম্ভব হয়নি। সে বিষয়ে শিগগির আমরা জানতে পারবো। আমাদের রংপুর অফিসও পুড়িয়ে দিয়েছে।

এসব নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করতে কেউ সাহস না পায়।

সাভার-রংপুরের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ে নাশকতার ঘটনায় মামলা হয়েছে বলেও জানান মন্ত্রী।


আরো খবর