• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

Advertisements

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৩ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- রংপুর ফাউন্ড্রি, ওরিয়ন ইনফিউশন, সী পার্ল, লাভেলো আইসক্রিম, এনআরবি ব্যাংক, জেমেনী সী ফুড, ওয়াইমেক্স, অগ্নি সিস্টেম, বিচ হ্যাচারি ও সেন্ট্রাল ফার্মা।

এর আগে বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ২৮ পয়েন্ট। বেলা ১১টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ বেলা ১১টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের দর।


আরো খবর