• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কোটা ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করবে ছাত্রলীগ: সাদ্দাম

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

কোটা ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন এ ঘোষণা দিয়েছেন।

Advertisements

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কোটা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণার কথা জানান।

সাদ্দাম হোসেন বলেন, রাজু ভাস্কর্যের সামনে আমাদের নেতাকর্মীরা অল্প কিছুক্ষণের মধ্যে সমবেত হবে। সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশের বাস্তবায়ন করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে। যৌক্তিক পরিকল্পিত উপায়ের সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।

ছাত্রলীগের সভাপতি বলেন, তবে আজকের যে আন্দোলন তা সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে যারা আমাদের মুক্তিযুদ্ধ চেতনা একটা সম্পূর্ণভাবে অবিশ্বাস করে। তাদের হাতে আন্দোলনের রিমোর্ট কন্ট্রোল চলে গেছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আমরা এটাকে মোকাবিলা করব। যারা আজকেও বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত রাখে আমরা তাদের দেখে নেব।


আরো খবর