• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পদ্মার এক বোয়ালের দাম ১৬ হাজার টাকা!

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১০ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

Advertisements

শনিবার (১৩ জুলাই) সকাল ৭ টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীতে নিরঞ্জন হালদার নামে এক জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

পরে সকাল ৮ টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে নিলামে বোয়াল মাছটি প্রতিকেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় ফরিদপুর জেলার একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, সম্প্রতি নদীতে জেলেদের জালে প্রতিদিন বড় আকারের রুই,কাতল,মৃগেল,বাঘাইড়,পাঙাশ,ইলিশ,বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।


আরো খবর