• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এইচপি দল নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

জাতীয় দলের হয়ে যেসব ক্রিকেটারের ভবিষ্যতে খেলার সম্ভাবনা রয়েছে কিংবা ভালো পারফর্ম করেছেন বয়সভিত্তিক দলে তাদের নিয়ে গঠন করা হয়ে থাকে বিসিবির হাই পারফর্মম্যান্স (এইচপি) ইউনিট। এবারের এইচইপি দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। বর্তমানে মিরপুরে ক্রিকেটারদের নিয়ে নিয়মিত অনুশীলন করছেন তিনি।

Advertisements

আজ সোমবার এইচপি নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন রাজিন। তিনি বলছিলেন, ‘দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা স্বাধীনভাবে কথা বলতে পারে, কথাগুলো শুনতে পারে, কাজ করতে পারে এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে করতে পারি এটা পজিটিভ দিক।’

রাজিনের বিশ্বাস আগামী দুই-তিন বছরের মধ্যে এই এইচপি দল থেকে ভালো ভালো ক্রিকেটার বের হবে। যদিও বৃষ্টির কারণে অনুশীলনে অনেক কিছুই হয়নি। তবে টাইগার এই কোচের দাবি ছেলেরা শেষ তিন সপ্তাহে রাজশাহীতে অনেক ভালো সময় পার করেছে।

রাজিন বলেন, ‘আমি মনে করি আগামী দুই তিন বছর এখান থেকে কাজ করার পর একটা ভালো রেজাল্ট আসবে। ভালো খেলোয়াড় এখান থেকে রেডি করে দিতে পারব আমরা। এইচপিতে অনেক কাজ আছে যেখানে কাজ করার মত অনেক সুযোগ আছে ছেলেদেরকে নিয়ে। আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করা। এখানে হয়তোবা বৃষ্টির কারণে অনেক কিছুই পাইনি। যথেষ্ট প্র্যাকটিস করেছি আমরা রাজশাহীতে গত তিন সপ্তাহে। ছেলেরা ইনজয় করেছে আমার অভিজ্ঞতা তাদের কাছে শেয়ার করতে পেরেছি এবং তারা নিতে পেরেছে।’


আরো খবর