• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব বিবেচনা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব বিবেচনা করতে হবে। রোববার (০৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

Advertisements

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজনের করা হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা বাংলাদেশ ও ভারতের যৌথ নদী। তবে তিস্তা প্রকল্পের জন্য ভারত একটি টেকনিক্যাল টিম পাঠাবে। এ ক্ষেত্রে ভারতের প্রস্তাব বিবেচনা করতে হবে। চীনের প্রস্তাবও ভালো।

প্রধানমন্ত্রীর সফরে তিস্তা আলোচনা উঠবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা (চীন) এ বিষয়টি উঠালে আলোচনা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর চীন সফরকালে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সফরসঙ্গী হবেন।

প্রধানমন্ত্রী আগামী ৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে দেশ ত্যাগ করবেন। একই দিন চীনের স্থানীয় সময় ৬টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক তাকে অভ্যর্থনা জানানো হবে।

আগামী ১১ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীন ত্যাগ করবেন। ওই দিন দুপুর ২টায় তিনি ঢাকায় অবতরণ করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আগামী ৮-১১ জুলাই চীন সফর করবেন। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। ৫ বছর পর আবারও চীন সফরে যাচ্ছেন তিনি।


আরো খবর