• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় চীন-ভারত : ত্রাণ প্রতিমন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান বলেছেন, তিস্তা প্রকল্পে ভারত এবং চীন উভয় দেশই আমাদের সহযোগিতা করতে চায়।

Advertisements

রোববার (৭ জুলাই) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে চীন এর ওপর সম্ভাব্যতা যাচাই করেছে। এ প্রকল্পে ভারত এবং চীন দুই দেশই ফান্ড দিতে চাচ্ছে। আমাদের ভালো খবর হলো, ভারত এবং চীন এ প্রকল্পে একত্রে কাজ করতে রাজি হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী পরিস্কারভাবে বলেছেন, কার কাছে থেকে অর্থ নিলে দেশ উপকৃত হবে, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, তার থেকেই আমরা অর্থ নেবো। এটাই হলো সবচেয়ে বড় দেশপ্রেমের কথা।

তিনি বলেন, বন্যার পানি আসলেই দ্রুত সেটা ড্রেজিং করে বঙ্গোপসাগরে নিয়ে যেতে হবে। এই তিস্তা ব্যারেজ কিন্তু এই প্রকল্পের একটি অংশ। উজান থেকে পানি আসলে তো আমাদের করার কিছুই নেই। বন্যার যাতে দ্রুত নিস্কাশন করা যায় সে বিষয়ে বর্তমান সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, পানি ওঠার সঙ্গে সঙ্গেই যাতে বন্যার পানি নিস্কাশন হয় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ডিসিদের আঞ্চলিকভাবে ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে। তারা চাইলে এ অর্থ ব্যয় করে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলা করতে পদক্ষেপ নিতে পারবেন।


আরো খবর