• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ফের শতক হাঁকিয়েছে পেঁয়াজ, বাজারে ভোক্তার ‘নাভিশ্বাস’

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে দেশে পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। কেজিতে ফের ১০০ টাকা ছুঁয়েছে নিত্য দিনের এই ভোগ্যপণ্যটি। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। এতে বিরক্ত ভোক্তারা জানিয়েছেন, বাজার করতে গেলেই ‘নাভিশ্বাস’ উঠছে তাদের।

Advertisements

বৃহস্পতিবার (৪ জুন) মোহাম্মদপুর টাউন হল বাজারে কথা হয় ইব্রাহিম নামে এক ক্রেতার সঙ্গে। একটি সোয়েটার গার্মেন্টসে স্বল্প বেতনে চাকরি করেন তিনি। ভোক্তা ইব্রাহিম বলেন, ‘বর্তমান বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এর মধ্যেই হঠাৎ পেঁয়াজের দাম এতো বেড়ে গেল, এর কোনো উত্তর নেই। দোকানদাররা বলেন- দাম আরও বাড়তে পারে, এই দামে কিনলে কিনেন না কিনলে নাই! আমরা কেমন করে সংসার চালাবো সেই খবর কেউ রাখে না।’

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। দুই কেজি নিলে প্রতি কেজি ৯৫ টাকা করে রাখা হচ্ছে।

নাজমুল নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজারে প্রতিটা সময়ই কোনো না কোনো পণ্যের দাম বেশি থাকবেই। সরকারের উচিৎ আরও কড়াভাবে বাজার মনিটরিং করা।’

পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে টাউন হল বাজারে আজিজ নামে এক ব্যবসায়ী ঢাকা পোস্টকে বলেন, ‘বাজারে পেঁয়াজের সাপ্লাই কমে গেছে, আর আড়তেও দাম বেশি। তাই খুচরায় পেঁয়াজের দাম এখন বাড়তির দিকে।’

তার ধারণা এই দাম বেড়ে ১২০ টাকা পর্যন্ত হতে পারে। বৃষ্টির কারণে অনেক স্থানে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। সামনে সরবরাহ কমে গেলে দাম আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন এই ব্যবসায়ী।’


আরো খবর