• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের সভা স্থগিত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের নেতাদের আজ (বৃহস্পতিবার) যে সভা হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে তা পরবর্তীতে জানানো হবে।

এর আগে গতকাল দুপুরে অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ওবায়দুল কাদেরের সঙ্গে আজ একটি সভা হওয়ার কথা জানান।

প্রসঙ্গত, আজ ৪র্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ১ জুলাই থেকে এই কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।


আরো খবর