• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগাতিপাড়ায় এক হাজার প্রান্তিক কৃষক পেল প্রণোদনার সার ও বীজ

বাগাতিপাড়া প্রতিনিধি :
সর্বশেষ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ এর খরিপ মওসুমে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, তুলা বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে এসব সার ও বীজসহ অন্যান্য উপকরণ বিতরন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ হাজার ৩০ জন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়াও তুলা চাষের জন্য ১০০ জন কৃষককে ৮শ গ্রাম তুলা বীজ, ৫০ কেজি ডিএপি, ৫০ কেজি এমওপি এবং ২৬ কেজি ইউরিয়া সার প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউএনও মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আমানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মিতা বেগম শিবলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমূখ।


আরো খবর