• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দাসখত লিখে দিয়ে সরকার ক্ষমতায় আছে: মির্জা আব্বাস

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১ জুলাই, ২০২৪

সরকার দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Advertisements

তিনি বলেছেন, কয়েকদিন আগে (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।

আমরা বলতে চাই, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। বরং আপনারা দাসখত (দাসত্ব স্বীকার করে লিখিত) দিয়ে ক্ষমতায় টিকে আছেন।
সোমবার (১ জুলাই) বিকেলে গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন। খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন।

মির্জা আব্বাস বলেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চার দিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে ভারত গিয়ে যে চুক্তি করে এসেছেন, সে চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো স্বার্থ হাসিল হয়নি। সারা দেশের ৫৪টি নদীর মুখ বন্ধ করে দিয়েছে ভারত। ফারাক্কা দিয়ে আমাদের নদী শুকিয়ে দিয়েছে, পানি নেই। তিস্তা বাঁধ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সে সম্পর্কে কোনো কথা-বার্তা নেই। দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে।

তিনি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, হুমায়ূন কবীর, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

সমাবেশে গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।


আরো খবর