• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সরকার অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত: ফারুক

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

সরকার অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

Advertisements

শুক্রবার (২১ জুন) বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেললাইন নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ।

ফারুক বলেন, সরকার কিছু সংখ্যক আমলা ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত। এর প্রমাণ বেনজীর।

এ সময় তিনি দুর্নীতিবাজ আমলা ও পুলিশের তালিকা জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জানান।

ফারুক বলেন, যারা এক এগারো সৃষ্টি করেছিলেন, তারা টিকে থাকতে পারবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে। এর প্রমাণ ৭ জানুয়ারি। ওই ডামি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি।

খালেদা জিয়াকে জেলে রাখতে পারলেও দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দিল্লি থেকে খালি হাতে ফিরে এলে জনগণ তা মেনে নেবে না। আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনোদিন মেনে নেবে না।

ফারুক বলেন, দেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখন আবার দিল্লির সে আগ্রাসন মেনে নিতে পারবো না।

শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নষ্ট করেছেন অভিযোগ করে তিনি আরও বলেন, তিনি (প্রধানমন্ত্রী) অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছে।


আরো খবর