• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দেশের অর্থনীতি দ্রুতগতিতে রসাতলে যাচ্ছে: ফখরুল

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বানিয়ে মেগা দুর্নীতি করে চলছে। দেশের অর্থনীতি দ্রুতগতিতে রসাতলে যাচ্ছে।

Advertisements

মঙ্গলবার (১১ জুন) মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ডে মুন্নু সিটিতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্র উত্তরণ, মতপ্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি: জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিভাগ বিএনপি।

ফখরুল বলেন, বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজ বাংলাদেশকে শাসন করছে, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যে কারণে তাদের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, বহুদলীয় গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন। এটাই ছিল জিয়াউর রহমানের ক্যারিশমা। জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। যে কারণে এই দেশের মানুষ বিএনপির রাজনীতি ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, অধ্যাপক ড. মামুন আহমেদ, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, অধ্যাপক ড. কামরুল হাসান, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরসহ ঢাকা বিভাগ ও জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


আরো খবর