• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সরকার কয়েকজনকে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বানিয়েছে: নজরুল ইসলাম

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান জনগণের গণতন্ত্র কায়েমের কথা বলেছেন। প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যেতে গ্রাম সরকার গঠন করেছিলেন।

Advertisements

আর এখনকার সরকারে যারা আছে তারা কয়েকজনকে কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে কৃষি উন্নয়ন ও শিল্প বিকাশে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি আলোচনা সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, দেশির কৃষি উন্নয়ন ও শিল্পের বিকাশ ঘটেছিল জিয়াউর রহমানের হাত ধরে। তার সময়েই আমরা তৈরি পোশাক, চিনি ও চিংড়ি রপ্তানি করেছি। তার সময়ে অপরিচিত অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ট্রেক্সটাইল, সুগার মিল ও সার কারখানা প্রতিষ্ঠা করতে তিনিই বেসরকারি বিনিয়োগ উন্মুক্ত করেছিলেন।

এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান কোনো দিন শেখ মুজিবুর রহমানকে হেয় করে কথা বলেননি, খালেদা জিয়াও করেননি আর তারেক রহমান তাঁর কবর জিয়ারত করেছেন। সম্মান দিলে সম্মান বাড়ে, কমে না। অথচ এক মন্ত্রী বলেন জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। তাহলে জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার কারা বানিয়েছিল, কে বীরউত্তম পদবি দিয়েছিল?

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ডা: সাখাওয়াৎ সায়ন্ত, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. শাহজাহান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।

এর আগে জিয়াউর রহমানের জীবনালেখ্য নিয়ে চিত্র প্রদর্শনী ও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আরো খবর