• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চোরাইপথে দেশে পশু ঢুকলে কিছু করার নেই: প্রাণিসম্পদমন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৯ জুন, ২০২৪

রাষ্ট্র কাউকে পশু আমদানি করার অনুমতি দেয়নি, তবে কোরবানি ঈদ উপলক্ষে দেশে চোরাইপথে গরু প্রবেশ করলে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

Advertisements

রোববার (৯ জুন) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক কর্মশালায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নের জন্য গবেষণা কর্মসূচি প্রণয়নে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এ কর্মশালা হয়।
মন্ত্রী বলেন, রাতের অন্ধকারে কী ঘটছে সেটা ঠেকাবেন কী করে? সীমান্ত রক্ষা বাহিনী তো চেষ্টা করে যাচ্ছে। চোরাই গরু যেন দেশে না আসে তার জন্য আমরা সামাজিক ক্যাম্পেইন করেছি, সব প্রস্তুতিও নিয়েছি। তারপরেও যদি চোরাইপথে দেশে পশু প্রবেশ করে তাহলে কিছু করার নেই।

আব্দুর রহমান বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে এক কোটি সাত লাখ গবাদি পশুর চাহিদা রয়েছে। চাহিদার বিপরীতে আমাদের প্রস্তুত রয়েছে এক কোটি ৩০ লাখ পশু। আমাদের দেশেই প্রয়োজনের অতিরিক্ত প্রায় ২২ লাখ পশু প্রস্তুত রয়েছে।

এর আগে মন্ত্রী বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালা-২০২৪ এর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।


আরো খবর