• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অর্থবছরের শেষ সময়ে রপ্তানি খাতে বড় ধাক্কা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৫ জুন, ২০২৪

সদ্য বিদায়ী মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ১৬.০৬ শতাংশ কমে ৪.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রপ্তানিতে এ পরিমাণ নেতিবাচক প্রবৃদ্ধি চলতি ২০২৩–২৪ অর্থবছরের ১১ মাসে আর হয়নি। অর্থবছরের শেষ দিকে এসে বড় ধরনের ধাক্কা খেলো দেশের রপ্তানি খাত।

Advertisements

বুধবার (৫ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

ইপিবির তথ্য অনুসারে, মে মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় ২৩ দশমিক ৭৫ শতাংশ কম।

তবে গত জুলাই থেকে মে প্রান্তিকে রপ্তানি কিছুটা বেড়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২.০১ শতাংশ বেড়ে হয়েছে ৫১.৫৪ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩.৯৩ শতাংশ।

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রপ্তানিতে ৮৪ শতাংশের বেশি অবদান রাখা পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২. ৮৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৮৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।


আরো খবর