• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দেশবাসী এই সরকারকে বর্জন করেছে : গয়েশ্বর

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৫ জুন, ২০২৪

বিএনপি স্থানী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, আমরা এ সরকারকে বর্জন করেছি, দেশবাসীও সরকারকে বর্জন করেছে। এ সরকারের পতন এখন সময়ের দাবি। এবার আওয়ামী লীগের ভোটারও কেন্দ্রে যায়নি।

Advertisements

মঙ্গলবার (৪ জুন) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে জিয়ার রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে তিনি একথা বলেন।

গয়েশ্বর বলেন, জিয়া এই দেশের সন্তান ছিলেন। তারেক জিয়া এই দেশের সন্তান। যেদিন দেশে তারেক রহমান আসবে, সেদিন যে ঝড় উঠবে, আর সে দিন কে কোন দিকে যাবেন পথ খুঁজে পাবেন না।

তিনি বলেন, দেশে একজন পুলিশ (সাবেক পুলিশ প্রধান বেনজীর) কত টাকা বেতন পায়? কিন্তু তার হাজার হাজার কোটি টাকা কোথায় থেকে আসে। এই টাকার উৎস কি? কোথায় থেকে কিভাবে আসে, এসব কি সরকার জানে না? জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। জনগণের মনে যে আগুন জ্বলছে, তা নেভাতে পারবেন না। তাই দ্রুত সরে যান।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারী প্রমুখ।


আরো খবর