• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে: সালাম

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, জনগণ কখনই আওয়ামী লীগকে পছন্দ করে না। কারণ, এরা সন্ত্রাসী দল।

Advertisements

এরা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনও রাষ্ট্রক্ষমতায় আসতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণকে প্রতিপক্ষ মনে করে। তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাক-স্বাধীনতা, ভোটাধিকার। আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণের নয়, এদের ইতিহাস আগুন সন্ত্রাসের। এরা মিছিলে গুলি চালিয়ে অপরের ওপর দায় চাপায়।

শনিবার (১ জুন) দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ড ও বংশাল থানা বিএনপি বিএনপি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাম বলেন, স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছে। গণতন্ত্রের জন্য যে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে সে গণতন্ত্রকে পদদলিত করেছে এই আওয়ামী লীগ। এরা দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।

এসময় ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, মহানগর নেতা আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, কাউন্সিলর নাসরিন রশীদ পুতুল, তাজ উদ্দিন আহমেদ তাইজু, কাউন্সিলর মামুন আহমেদ, হাজী আদিল, ইয়াকুব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর