এ সময় বিএনপির নেতাকর্মী আটক নিয়ে দলটির নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর অ্যাজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাস, খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা অন্য দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি-কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের।
দেশের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনীর ভূমিকা নিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয়তাবাদের অবিসংবাদিত কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি, বিদ্রোহ ও বেদনার কবি, যৌবনের কবি আমাদের জাতীয় কবি। জাতীয় কবির জন্মতিথিতে আমরা যে কবিকে বঙ্গবন্ধু প্রতিবেশী দেশ থেকে স্বাধীনতার পর বাংলাদেশে এনেছিলেন। বঙ্গবন্ধুর পরিকল্পনায় কবির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে তাঁকে সমাহিত করা হয়। আজকের দিনে আমরা এটাই বলব -আমাদের বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম।
কবিতা ও গান স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।






